জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আগামিকাল বৃহস্পতিবার।
তৃণমূল পর্যায়ে দেলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করেতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে সিলেটের যে সকল উপজেলায় বর্ধিত সভা হয়নি সেগুলোতে বর্ধিত সভা করছে জেলা আওয়ামী লীগ।
আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাটি।
এতে সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সভায় প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন খা, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন সহ উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বর্ধিত সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ ও সাধারণ লিয়াকত আলী।




প্রতিদিন ডেস্ক



