রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে চোলাই মদসহ পলাতক ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৯:০১:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে দেশীয় সাত লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী ও একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টায় এসআই মো. ফজলুল হক এবং এএসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাগাপাশা ও চমকপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলো- উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের মৃত রায় চান দাসের পুত্র মাদক ব্যবসায়ী রুবেল দাস (২৮), চমকপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র একাধিক মামলার ৪টি গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মোবারক মিয়া (৩৫) ও ধনপুর গ্রামের লিটন মিয়ার পুত্র রানা মিয়া।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আজ দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স