বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিশ্বনাথে নতুন ভোটার হয়েছেন ৪৪১১ জন

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৬:৫৭:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেটের বিশ্বনাথে জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। আর ওই দিবসে ৪৪১১ জন নতুন ভোটারের তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তারমধ্যে পুরুষ ভোটার ২৯৩০ ও মহিলা ভোটার হয়েছেন ১৪৮১ জন। এনিয়ে পুরো উপজেলায় পুরুষ মহিলা মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১২৯জন বলে তিনি জানান।

বুধবার (২ মার্চ) ভোটার দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা এই তালিকা প্রকাশ করেন। এছাড়াও ২০১৯ সালের নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার’র সভাপতিত্বে ও ডাটা এন্ট্রি অপারেটর নাঈম-উর রহমান খান’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স