বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

কমলগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৫:৩৯:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

মৌলভীবাজারের কমলগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।

শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়কুমার হাজরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা পাহাড় রক্ষা সোসাইটির সভাপতি মোনায়েম খান প্রমুখ।

পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স