মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুর আড়াইটায় শ্রীমঙ্গল প্রেসক্লাব হল রুমে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শাকির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি দীপষ্কর ভট্টাচার্য্য লিটন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক(ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মামুন আহম্মেদ, সাংবাদিক সনেট দেব চৌধুরী, সাংবাদিক ঝলক দত্ত, দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক করতোয়া পত্রিকা ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত অনলাইন পোর্টাল সিলেট প্রতিদিন ২৪.কম এর শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দেশ রূপান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. সুমন মিয়া, জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম প্রমুখ।
সভায় বক্তারা দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং সেই সাথে এই পত্রিকাটি যেন সব সময় গণ মানুষের কন্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয় এই আশাবাদ ব্যাক্ত করেন ।




শ্রীমঙ্গল প্রতিনিধি



