মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কলঙ্ক মুছতে চলেছে আরিয়ানের

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৪:৪০:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

অবশেষে মাদক মামলা থেকে অব্যাহতি পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। কোনো প্রমাণ না থাকায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বছর ২ অক্টোবর এনসিবির এক অভিযানে কোর্ডেলিয়া ক্রুজ থেকে আটক হন আরিয়ান খান। সে সময় আন্তর্জাতিক মাদক চক্রের অংশ হওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এনসিবির নিয়মানুযায়ী, যেকোনো তল্লাশি চালানোর সময় ভিডিও রেকর্ড করা বাধ্যতামূলক হলেও সেই প্রোটোকল মানা হয়নি অভিযানে।

আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি, তাই তার ফোন বাজেয়াপ্ত করে তার ব্যক্তিগত চ্যাট দেখার কোনো যৌক্তিকতা ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনকি এ মামলায় অন্যদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদককে ব্যক্তিগত জিম্মায় থাকা ড্রাগ হিসেবেই রিপোর্টে দেখানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আরিয়ানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনো ধরনের তথ্য-প্রমাণ পায়নি এনসিবির বিশেষ তদন্তকারী দল। এদিকে, সঠিক প্রোটোকল অনুসরণ করে ওই অভিযান চালানো হয়নি বলেও রিপোর্টে জানিয়েছে এসআইটি।

শুধু তাই নয়, বড় কোনো ষড়যন্ত্র কিংবা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গেও আরিয়ানের যুক্ত থাকার কোনো প্রমাণ পায়নি তারা। এ ছাড়া, এনসিবির যে অভিযানে কোর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান খানকে আটক করা হয়, সেটির মধ্যেও রয়েছে একাধিক অনিয়ম।

তবে এখনো চূড়ান্ত হয়নি তদন্ত। সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স