মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশকে আরও ১০ লাখ টিকা দিল যুক্তরাজ্য

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০৪:১৯:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

মহামারি করোনাভাইরাসের (কোভিডি-১৯) সংক্রমণ রোধে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার আরও ১০ লাখের বেশি ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য। গত ২৩ ফেব্রুয়ারি টিকাগুলো বাংলাদেশে এসে পৌঁছায়।

বুধবার (২ মার্চ) ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, যুক্তরাজ্য বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। টিকার চালান গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। যুক্তরাজ্যের এ দ্বি-পাক্ষিক অনুদান করোনার বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে শক্তিশালী করবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য কোভ্যাক্সের আওতায় প্রথম দফায় বাংলাদেশকে ৪০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়। দুই মাস পর দেশটি থেকে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা পেল বাংলাদেশ। সব মিলিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের পাওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৫০ লাখের বেশি।

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশকে এক মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দেওয়াকে স্বাগত জানাই। যুক্তরাজ্যের এই সমর্থন মহামারি মোকাবিলা করতে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। দ্রুত পুনরুদ্ধার এবং একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স