শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

'পপি মাদক ব্যবসাসহ নানামুখী অপরাধ কর্মকান্ডে জড়িত'

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০১:২২:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চুরির ঘটনায় গ্রেফতারকৃত লেডি অপরাধী সীমা বেগম পপিকে (৩৫) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) পপিকে আদালতে তুলে রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান, পপির কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃত পপির হবিগঞ্জের লাখাইয়ের বিরুন্ডা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বাস করছে। লোকজনের পকেট ও ভ্যানিটি ব্যাগ কাটা তার মূল পেশা বলে জানা গেছে।

তবে, মানুষের পকেট ছিনতাই ছাড়াও পপি মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, মারধরসহ নানা অনৈতিক কাজে সাথে জড়িত। এসব কারণে কয়েক বার পুলিশ আটক করলেও রহস্যজনক কারণে দ্রুত ছাড়া পেয়ে যায়।

এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন দিতে আসা লোকজনের ভিড়ে এক নারীর স্বর্ণের হার ও দুল চুরি করেন। পরে আরেক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের সময় উপস্থিত জনতা তাকে হাতে-নাতে আটক করে পুলিশের তুলে দেন । এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় ফাহমিদা নামের এক নারী মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরদিন (২৮ ফেব্রুয়ারি) পপিকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন এক বৃদ্ধ মহিলা লিফটে করে ৫তলায় ওঠার সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন পপি।

এ সময় বৃদ্ধাকে ধরে রাখার ভান করে মুহুর্তে তার দুই ভরি ওজনের গলার হার ও কানের স্বর্ণের দোল চুরি করে নিয়ে পালায় পপি। লিফট থেকে বেরিয়েই ফাহমিদা নামের আরেক মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে।

অভিযোগ রয়েছে পপি জিনিসপত্র চুরি করে দ্রুত তার চক্রের সদস্যদের হাতে পাচার করে দেয়। ফলে পরবর্তীতে তল্লাশি চালালেও তার কাছ থেকে কিছু উদ্ধার করা সম্ভব হয় না।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স