মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতির মৃত্যুতে সিলেট জেলা আ.লীগের শোক

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ১১:২৫:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ওসমানী নগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কিয়ামপুর নিবাসী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সাবেক ইউপি মেম্বার ও কিয়ামপুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আতাউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

বুধবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স