সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

কানাইঘাটে বর্ন্যাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০১:২২:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সারা দেশের ন্যায় কানাইঘাটে বর্ন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সুধিজন ও কানাইঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও ইন্সুরেন্স কর্মীদের শতস্ফুর্ত উপস্থিতে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা সদরে বর্ন্যাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের কর্মকর্তা প্রভাষক সোহেল আহমদ এর সঞ্চালনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বীমা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতঁবাক ইউপির চেয়ারম্যান আবু তৈয়িব শামিম, সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, দক্ষিন বানিগ্রাম ইউপির চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট জোনাল অফিসের সহকারি ভাইস প্রেসিডেন্ট নির্মলেন্দু বড়াই সহ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা বৃন্দ।

বীমা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বীমা খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যাতে করে সর্বস্থরের মানুষ বীমার পলিসি গ্রহনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন তা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা খাতের উন্নয়নের লক্ষে ২০২০সালের ১মার্চ বীমা দিবস ঘোষনা করেন।

ইতি মধ্যে বীমার আওতায় সবাইকে আনার জন্য সরকারের পক্ষ থেকে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করা হয়েছে যার ফলে বীমা অঙ্গন অনেকটা এগিয়ে যাচ্ছে। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী কানাইঘাটে যে সব বীমা কোম্পানীর শাখা রয়েছে তাদের কর্মকর্তা ও ইন্সুরেন্স কর্মীদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহব্বান জানান।

বীমা দিবসের আলোচনা সভায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের একজন গ্রাহককে তার নমিনির হাতে মনোরক্তর বীমা দাবীর চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স