মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠানমালা উদযাপন ও ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় মার্চ মাস জুড়ে মহান স্বাধীনতার সুবন্ন জয়র্ন্তীর সকল অনুষ্টান কানাইঘাটে শর্তস্ফুর্ত উপস্থিতির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপন সহ ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সভায় বেশ কয়েকটি প্রস্তুতি কমিটি সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতঁবাক ইউপির চেয়ারম্যান আবু তৈইয়ীব শামিম, সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, দক্ষিন বানিগ্রাম ইউপির চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার নাজমুল হক, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।




কানাইঘাট প্রতিনিধি



