সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বীমা দিবস পালিত

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ০১:০৬:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

প্রধানমন্ত্রী'র অঙ্গীকার, বীমা হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও র‌্যালী ও আলোচনা সভা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১লা মার্চ) দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যানী লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানী এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান মহসিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেঘনা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স জোন প্রধান মোঃ আন্নাছ মিয়া,পদ্মা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ শ্রীমঙ্গল অফিস ইনচার্জ ও জি.এম মো সাবজুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানি লিমিটেড শ্রীমঙ্গল অফিস ইনচার্জ, আমিনুর রশিদ রুমান , ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ জমসেদ আহমেদ,জেনিথ লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. মনির মিয়া, প্রগতি লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ আই.পি.এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন মহোদয়, জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্যে স্থানীয় বীমা প্রতিনিধিদের উদ্দ্যেশে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স