বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

জগৎজ্যোতি ক্ষয় নাই - মদন মোহন ছাত্রলীগ

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ১২:৪০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদার কে শ্রদ্ধাভরে স্মরণ করে নির্মম হত্যাকান্ডের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগ।

বিবৃতিতে সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ,কে,এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমন বলেছেন জগৎজ্যোতি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন সকল, আন্দোলন-সংগ্রামে সামনের সারির থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি।

যখন সারা বাংলাদেশ স্লোগানে স্লোগানে ফুঁসে উঠেছিল রাজাকারদের ফাঁসির দাবিতে তখনই আপামর জনতাদের কে ঐক্যবদ্ধ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাজাকারদের ফাঁসির দাবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই জগৎজ্যোতি। যার ত্যাগ সিলেটবাসি আজীবন বুকে ধারণ করবে।

জগৎজ্যোতি তালুকদারকে শ্রদ্ধাভরে স্মরণ করে তারা জগৎজ্যোতি হত্যার চলমান বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার অনুরোধ জানান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স