রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জগৎজ্যোতি হ'ত্যা'র ৯বছর : দ্রুত বিচার নিষ্পত্তি চায় সিলেট ছাত্রলীগ

  • প্রকাশের সময় : ০২/০৩/২০২২ ১২:০৫:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
63

আজ ২মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগে সদস্য, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যাকান্ডের ৯বছর।

২০১৩ সালের ২ মার্চ রাতে নগরীর তপোবন এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে নিশংসভাবে হত্যা করা হয় তাকে। এরই মধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ ৯টি বছর। দীর্ঘ এসময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয় নি বিচারকার্য।

এদিকে বহুল আলোচিত এ হত্যাকান্ডের দ্রুত বিচার নিষ্পত্তি করে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ পৃথক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ বিচার বিভাগ সচ্ছতা ও দৃঢ়তার সাথে বিচারকার্য সম্পন্ন করে থাকে। এরই আলোকে জগৎজ্যোতি তালুকদার হত্যাকান্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করে হত্যাকারীদের আইনের শাস্তির নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তারা।

জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ গণজাগরণ মঞ্চের উদ্যোগে সিলেটের একটি বিশাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। ‘জাতীয় পতাকা হাতে নিয়ে গণজাগরণ মঞ্চের পতাকা মিছিলে অংশ নেয়ায় জামায়াত ও ছাত্র শিবিরের রোষানলে পড়েছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদার। এর জের ধরেই ২০১৩ সালের ২ মার্চ রাতে নগরীর তপোবন এলাকায় এলোপাথাড়ি কুপিয়ে তাকে খুন করা হয়।’

এ ঘটনায় আহত হন আরেক যুবলীগ নেতা জুয়েল আহমদ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটিও আগুনে পুড়িয়ে দেয়া হয়। জগৎজ্যোতি হত্যা মামলার অভিযোগপত্রে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এমনটিই উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা শাহীন উদ্দিন।

এ ঘটনায় ওই বছরের ৫ মার্চ সিলেট জামায়াতের শীর্ষ তিন নেতা হাফিজ আব্দুল হাই হারুন, ফখরুল ইসলাম ও সিরাজুল ইসলাম শাহীনকে হুকুমের আসামী ও সাবেক শিবির নেতা গাজি নাছিরকে প্রধান আসামী করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৩ জামায়াত-শিবির নেতাকে অভিযুক্ত করে জগৎজ্যোতি হত্যা মামলার অভিযোগপত্র প্রদান করা হয়। অভিযোগপত্রে নগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, এ্যাসিসটেন্ট সেক্রেটারি ফখরুল ইসলামসহ ৩৩ জনকে আসামী করা হয়েছে।

এছাড়াও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, ইউসুফ বিন নূরী চৌধুরী সানী, পারভেজ মিয়া, তানভীর আহমদ, ফয়েজ আহমদ, উবায়দুল হক শাহীন, ফয়জুল হক, রিয়াজ মিয়া, রাজিব, মারুফ রহমান, সাঈদ আব্দুল্লাহ, হুসেন আহমদ, এহসানুল করিম, মো. ফখরুল ইসলাম, হাফেজ আব্দুল হাই হারুন, সিরাজুল ইসলাম শাহীন, আনোয়ারুল ওয়াদুদ টিপু, জুবায়ের, গিয়াস উদ্দিন মোল্লা, খলিল খান, মুফতি আলী হায়দার, আতিকুর রহমান, আব্দুল্লাহ, বাশিক উদ্দিন, দুলাল আহমদ, সাফায়েত রহমান, আব্দুল মালেক, নজরুল ইসলাম, ওমর ফারুক বাপ্পী, সাদিকুর রহমান, ফখরুল আলম সেলিম ও মুজাহিদুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘যুদ্ধাপরাধী বিচার সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে সারা দেশব্যাপী গণজাগরণ মঞ্চ নামে একটি অরাজনৈতিক আন্দোলন গড়ে উঠলে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে সিলেটের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয়। ভিকটিম জগৎজ্যোতি তালুকদার এ মঞ্চের সাথে সম্পৃক্ত ছিলেন।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদার কে শ্রদ্ধাভরে স্মরণ করে নির্মম হত্যাকান্ডের বিচার চেয়ে বিবৃতি দিয়েছে সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগ।

বিবৃতিতে সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ,কে,এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাউল হোসেন লিমন বলেছেন জগৎজ্যোতি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন সকল, আন্দোলন-সংগ্রামে সামনের সারির থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি।

যখন সারা বাংলাদেশ স্লোগানে স্লোগানে ফুঁসে উঠেছিল রাজাকারদের ফাঁসির দাবিতে তখনই আপামর জনতাদের কে ঐক্যবদ্ধ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাজাকারদের ফাঁসির দাবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই জগৎজ্যোতি। যার ত্যাগ সিলেটবাসি আজীবন বুকে ধারণ করবে।

জগৎজ্যোতি তালুকদারকে আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করে তারা জগৎজ্যোতি হত্যার চলমান বিচার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করার অনুরোধ জানান।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স