রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ১১:৩০:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
17

গোলাপগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির নিশ্চিন্ত ও পশ্চিম খর্দ্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিশ্চিন্ত গ্রামের মনু মিয়ার স্ত্রী আয়রুন বেগম (৪০), একই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৫), পশ্চিম খর্দ্দাপাড়া গ্রামের সাম উদ্দিনের স্ত্রী।

এছাড়াও অপর একজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায় নি। জানা যায়, বুধবার বিকেলে নিশ্চিন্ত গ্রামে আকস্মিকভাবে আয়রুন বেগম ও নাজমা বেগম কে পাগলা শিয়াল আক্রমণ করে।

এসময় প্রতিহত করতে চাইলে তাদের কামড় দেয়। পরে পার্শ্ববতী গ্রাম পশ্চিম খর্দ্দাপাড়ার সাম উদ্দিনের স্ত্রীসহ আরও একজনকে আহত করে। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। এছাড়াও দু গ্রামের প্রায় ৫/৬টি গরু ছাগল শিয়ালের কামড়ে আহত হয়।

এদিকে হঠাৎ করে এমন ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করছে। সন্ধ্যার পর থেকে লোকজন বাড়ির বাহিরে বের হওয়া নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান বাচ্চু।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স