সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বানিয়াচংয় আন্তঃজেলা ডাকাতদলের সদস্যসহ ৬ আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১/০৩/২০২২ ০৫:২২:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মন্দির চুরি মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় শরীফখানি গ্রামে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে তাৎক্ষণিক আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় লোহার রড, রামদা, শাবল, রশি উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার যাত্রাপাশা গ্রামের নবী হোসেন ওরফে মিয়া হোসেনের পুত্র নুরুল হক(৩৬) ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রাউতগাও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এ/পি-পানছড়ি আশ্রম, ২নং টিলার মৃত চান মিয়ার পুত্র মোঃ আশিক মিয়া ওরফে আরিফ মিয়া(৪০)।

অপরদিকে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এএসআই সন্তোষ চৌধুরী, এএসআই মোঃ তোহা, এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে মন্দির চুরি মামলার পলাতক আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আরও আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলো- উপজেলার পুকড়া ইউনিয়নের অন্তর্গত পশ্চিম পুকড়া গ্রামের মন্দির চুরি মামলার পলাতক আসামি মৃত নেপাল দাসের পুত্র সবুজ দাস(৩০), মর্দনপুর গ্রামের নসিব আলীর পুত্র গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ইরফান হোসেন(৩৮), বড়ইউড়ি গ্রামের আউয়াল মিয়ার পুত্র মোঃ মোতাহের মিয়া এবং মোঃ সহিদ মিয়া।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি প্রস্তুতি গ্রহণকালে দুই আন্তঃজেলা ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স