বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

রাজধানীতে বিএনপির সমাবেশ

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ১১:৩৭:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

সমাবেশ বেলা দুইটায় শুরু হলেও এদিন দুপুর বারোটার পর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন।

বেলা বাড়ার সাথে সাথে প্রেস ক্লাব এলাকায় জন সমুদ্রে পরিণত হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স