শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভারতীয় ৭৮ বোতল মদসহ একজন আটক

  • প্রকাশের সময় : ২৭/০২/২০২২ ১২:৫৮:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের কোম্পানীগঞ্জে ৭৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ সবুজ মিয়া (২৮)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাত ৯টা ২১ মিনিটের সময় স্থানীয় টুকের বাজার খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি উত্তর রনিখাই ইউনিয়নের বতুমার নোওয়া গাঁও গ্রামের মনছব মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই,শাহাব উদ্দিন, এ,এস, আই অলিউল হাসান,এ,এস আই, মোফাজ্জল হোসেন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির বিরোদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে, এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স