শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সাতছড়ীতে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে ধ'র্ষ'ণের অভিযোগ

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ১১:২৬:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ী জাতীয় উদ্যানের গহীন অরণ্যে আবারও প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রেমিকের বিরুদ্ধে।

বনের প্রহরীরা প্রেমিক দেওয়ান মিয়া (২৪) কে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

সে চুনারুঘাট উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র ও পেশায় একজন টমটম চালক।

জানা যায়, শ্রীকুটা গ্রামের ওই কিশোরী (১৪) র সাথে ৮/১০ দিন আগে মোবাইল ফোনে পরিচয় হয় দেওয়ান মিয়ার। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শনিবার কোভিড-১৯ এর ভ্যাক্সিন দেওয়ার কথা বলে ওই কিশোরী বাড়ি থেকে বেড়িয়ে প্রেমিকের সঙ্গে সাতছড়ী জাতীয় উদ্যানে ঘুরতে আসে। ঘুরাঘুরির এক পর্যায়ে প্রেমিক তাকে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকার শুনে বনের প্রহরীরা তাদের আটক করে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স