বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

অ'গ্নি'কা'ন্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গোলাপগঞ্জ উপজেলা আ.লীগ

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ১১:১০:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

গোলাপগঞ্জের বুধবারি বাজার ইউনিয়নের বানীগাজী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা আব্দুল হামিদ ও আবুল ফয়েজের বাড়ি শনিবার বিকেলে পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় ক্ষতিগ্রস্থ পরিবারকে দলের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারে সদস্যদের হাতে নগদ ৬০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, সদস্য সেলিম উদ্দিন, রিপন আহমদ, ৫নং বুধবারি বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূর, ৭নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান প্রমুখ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নিজস্ব তহবিল থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়াও আমরা চেষ্টা করবো গোলাপগঞ্জ -বিয়ানীবাজার ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি সাথে আলোচনা করে তাদের এই বিপর্যয়ের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো। তাদের এই দূর্দিনে স্থানীয় বিত্তবান মানুষদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

এসময় ভোক্তভোগী ও ইউনিয়ন যুবলীগের কোষাধ্যক্ষ আব্দুল হামিদ ও আবুল ফয়েজের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রাহিন আহমদকে ১০হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘঠে। এতে বাড়িটির ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আবুল ফয়েজ ও আবদুল হামিদের ২টি ঘরই পুড়ে যায়। ভুক্তভোগীরা বলেন অগ্নিকান্ডে প্রায় পনেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান। আগুন লাগার পরে গ্রাম বাসীর প্রচেষ্টায় আগুন কিছুটা ধমানো যায় পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স