মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সিলেটে নাচ গান আবৃত্তিতে জমজমাট বইমেলা

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ১০:০৫:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

নাচ গান আবৃত্তি আর আলোচনা অনুষ্ঠানে জমজমাট ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সিলেট সিটি করপোরেশন ও প্রথম আলো বন্ধুসভা আয়োজিত দিনব্যাপী বই মেলায় নেমেছিল মানুষের ঢল।

প্রথম আলো বন্ধুসভা সপ্তমবারের মতো এ বইমেলার আয়োজন করেছিল। মেলায় ঢাকা ও সিলেটের ১৭টি প্রতিষ্ঠান যোগ দেয়।

জাতীয় সংগীতের মধ্যদিয়ে মেলা শুরু হয়। বিকেল চারটায় মূলমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, সিলেট বইমেলা পাঠকদের কাছে সাড়া জাগিয়েছে। করোনার কারণে গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত আয়োজনে দিনব্যাপী বইমেলা হয়েছে। 

উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, কবি-গবেষক ড. মোস্তাক আহমাদ দীন এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মইন উদ্দিন মনজু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।

আলোচনা পর্বের পর অন্যান্য বছরের মতো এবারও ‘প্রথম আলো বন্ধুসভা সাহিত্য পুরস্কার’ দেয়া হয়।

এবার এ পুরস্কার পেয়েছেন, মৌলভীবাজারের বাসিন্দা কথাসাহিত্যিক ও কবি আকমল হোসেন নিপু। তার হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা-স্মারক ও নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এ পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘সিলেট মিরর’ সম্পাদক আহমেদ নূর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, কবি একে শেরাম, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, ছড়াকার বিধূভূষণ ভট্টাচার্য, গল্পকার জামান মাহবুব, রসসাহিত্যিক মনোজবিকাশ দেবরায়, নাট্যব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি ও শামসুল বাসিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, আবৃত্তিকার আনোয়ার লাভলু, কবি পুলিন রায় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব প্রমুখ।

আলোচনা পর্বের পর ফারিয়া খানম শ্রেয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

এতে আবৃত্তিকার আনোয়ার লাভলু, বাউল বশিরউদ্দিন সরকার, শিল্পী লিংকন দাশ ও আশরাফুল ইসলাম অনি প্রমুখ আবৃত্তি ও গান পরিবেশন করেন। 

এ ছাড়া ছন্দ নৃত্যালয়, মুক্তাক্ষর, লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও একদল ফিনিক্সসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেয়। রাতে সমাপণী বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমাইরা জাকিয়া পুতুল।

সাংস্কৃতিক পর্বের ফাঁকে বইমেলা নিয়ে নিজের আবেগ  অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরশ আলী, কবি নৃপেন্দ্র লাল দাশ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট গীতিকার শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, বিটিভি সিলেটের প্রতিনিধি ও সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ, মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক ও সাংবাদিক অপূর্ব শর্মা, গল্পকার তাপসী চক্রবর্তী লিপি, লোকগবেষক পার্থ তালুকদার, কবি ও গীতিকার আশফাক রহমান ও কবি আয়েশা মুন্নী।

এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত প্রখ্যাত গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা কাওসার আহমেদ চৌধুরীকে।

বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে প্রথমা, কথাপ্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, চৈতন্য, নাগরী, বাবুই, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পান্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, জসিম বুক হাউস ও নিধি প্রকাশনী। এর বাইরে প্রথম আলো বন্ধুসভারও একটি স্টল মেলায় ছিল।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স