সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

প্রয়াত কলেজ শিক্ষককে নিয়ে ফেসবুকে মিথ্যাচার, ক্ষমা চাইলেন হাসিব

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৮:৪৯:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

জকিগঞ্জের ইছামতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সদ্য প্রয়াত ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও বেফাঁস মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন আল হাসিব তাপাদার।

ফেসবুকে করা মন্তব্য অপসারণপূর্বক ক্ষমা প্রার্থনা করায় কলেজের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করা হয়। 

গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে Hasib Jugantor নামক ফেসবুক আইডি থেকে ভোট কারচুপির অমূলক অভিযোগ তুলে ড. হাবিবুল্লাহ বাহারকে নিয়ে মিথ্যাচার করেন জকিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আল হাসিব তাপাদার। এরপরই ফুঁসে উঠে ইছামতি ডিগ্রী কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অভিযুক্তের সঠিক বিচারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেয়া হয়।

পরে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত আল হাসিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন ও স্থানীয় বিশিষ্টজনের মধ্যস্থতায় কলেজের শিক্ষকদের সামনে এসে ক্ষমা চাওয়ার আরজ জানালে কর্মসূচি স্থগিত করা হয়।

পরে বৃহস্পতিবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হানের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রেসব্রিফিং করেন।

এসময় তারা বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আহমদ আল কবির, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ স্থানীয়দের অনুরোধে ও অভিযুক্ত ক্ষমা প্রার্থনা করায় আমরা কর্মসূচি স্থগিত করছি।

এই ঘটনার পর থেকে উপজেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। একজন মানুষ গড়ার কারিগর ও মৃত ব্যক্তিকে নিয়ে মিথ্যাচার করা জঘন্যতম অপরাধ উল্লেখ করে বিশিষ্টজনরা বলছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নিতে পারেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স