বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শ্রীমঙ্গলের নিখোঁজ সুরাইয়ার জন্য হাহাকার

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৬:৩০:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের কোর্ট রোডস্থ বসবাসকারী দিন মুজুর মো. জয়নাল শাহ্’র মেয়ে মোছা. সুরাইয়া আক্তার (৯) সকাল থেকে নিখোঁজ রয়েছে। মেয়েটির খোঁজে বাবা-মা-দাদী প্রায় পাগলপারা। মেয়েটির সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছে তার বাবা-মা ও দাদী।

জিডি সুত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি-২০২২ইং তারিখ বৃহস্পতিবার সকাল প্রায় ৮টার দিকে শহরের ভানুগাছ রোডস্থ তাহার দাদীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।

প্রায় ঘন্টা দু'য়েক পর তার দাদী মো. জয়নাল শাহ‘র বাসায় আসার পর তার বাবা মা জানতে পারে যে তখন পর্যন্ত সুরাইয়া বেগম (৯) তার দাদীর বাসায় যায় নাই। এরপর থেকে দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে শ্রীমঙ্গল থানায় নিখোঁজ মর্মে সাধারণ ডায়েরী (জিডি) করে। শ্রীমঙ্গল থানা জিডি নং-১৪৬২,তারিখ-২৪-২-২০২২ ইং।

নিখোঁজ সুরাইয়া বেগম এর শারীরিক বর্ণনা নিম্নরূপ-

নাম:- সুরাইয়া আক্তার, পিতা- মো. জয়নাল শাহ্, মাতা- রুনা বেগম।

ঠিকানা: সাং- কোর্ট রোড, শ্রীমঙ্গল পৌরসভা, থানা: শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

গায়ের রং-ফর্সা, বয়স-৯ বছর, চুলের রং কালো, চোখের রং কালো, মূখমন্ডল গোলাকার। মেয়েটি শ্রীমঙ্গলের আঞ্চলিক ভাষায় কথা বলে।

উচ্চতা- ৩ফুট ৬ইঞ্চি (প্রায়)।

বাড়ী থেকে বের হওয়ার সময় তাহার পরনে ছিল, খয়েরী সীটের জামা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স