মোহাম্মদ নুরুল ইসলাম: সিলেটের প্রবেশদ্বার খ্যাত দক্ষিণ সুরমা উপজেলা অনেকাংশে এগিয়ে থাকলেও শহরতলীর এই উপজেলার কিছু কিছু এলাকায় গেলে বুঝার উপায় নেই যে এটি দক্ষিণ সুরমারই অংশ। এমনই একটি এলাকা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাখালগঞ্জ, ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর। স্বাধীনতার ৫০ বছর পরও এই এলাকা বঞ্চিত নাগরিক অনেক সুযোগ-সুবিধা থেকে। নেই ভালো যোগাযোগ ব্যবস্থা। এখনো এ এলাকার মানুয়ের যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা।
তবে ইউনিয়নের এই তিন গ্রামের একটি মাত্র কাঁচা রাস্তা। প্রায় ৭ হাজার লোকের এ গ্রাম তিনটির যোগাযোগের মাধ্যম রাস্তাটি সিলেট-মোগলাবাজার-ঢাকাদক্ষিণ সড়কের রাখালগঞ্জ বাজার থেকে মানিকপুর-মির্জানগর-ইনাতআলীপুর হয়ে সিলেট-ফেঞ্জুগঞ্জ সড়কে সংযুক্ত হয়েছে। এছাড়া, মানিকপুর হয়ে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ হয়ে একটি এবং ইনাতআলীপুর থেকে আশুগঞ্জ হয়ে ইলাইগঞ্জে সিলেট-মোগলাবাজার-ঢাকাদক্ষিণ সড়কে উঠার একটি পথ রয়েছে।
তবে, রাস্তা বলতে যা আছে তাতে, শুষ্ক মৌসুমে হাঁটাচলা করতে পারলেও বর্ষায় এসব রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং অধিকাংশ পানিতে তলিয়ে যায়। রাস্তাটিতে এই গ্রামের প্রবাসীরা অর্থ সংগ্রহ করে মাটি ভরাটের কাজ করলেও সরকারী উল্লখযোগ্য কোন উন্নয়নকাজ হয়নি।
বিষয়টি সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের নজরে আসলে তিনি গ্রামের উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণ করেন।
তারই অংশ হিসেবে এই এলাকায় নিয়ে আসেন বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপিকে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রতিমন্ত্রীকে নিয়ে এ এলাকা পরিদর্শনে যান সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। এসময় স্থানীয়দের ব্যাপক উচ্ছসিত দেখা যায়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি বলেন, দক্ষিণ সুরমার রাখালগঞ্জ, ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তার কাজ আগামী বর্ষা মৌসুমে পূর্বে শুরু করা হবে। স্বাধীনতার ৫০ বছর পরও এ রাস্তাটির জন্য জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অর্থের অভাব নেই।
এ রাস্তা নির্মাণ করতে যত কোটি টাকা লাগে আমি ঢাকায় গিয়ে এক সপ্তাহের মধ্যে রাস্তা নির্মাণের প্রক্রিয়া শুরু করব। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন দেশের কোথাও কোন রাস্তা অবহেলিত না থাকে সেজন্য প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব আমি সব সময় পালন করে যাচ্ছি।
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ থেকে ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তা পরিদর্শন শেষে ইনাতআলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সানর মিয়ার সভাপতিত্বে ইউ/পি চেয়ারম্যান আতিকুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের এম.পি হাবিবুর রহমান হাবিব বলেন, দক্ষিণ সুরমা উপজেলার অবহেলিত এই গ্রামগুলোকে উন্নয়নের আওতায় আনতে নির্বাচনের পূর্বে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি স্ব-চোখে দেখে রাখালগঞ্জ, ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর রাস্তা নির্মাণ করার আশ্বাস প্রদান করায় আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেরা নির্বাহী কর্মকর্তা স্মৃগ্ধা তালুকদার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা নুরুল ইসলাম, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান, আওয়ামীলীগ নেতা খিজির খান, পংকি মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির সাদেক, সাধারণ সম্পাদক সারোয়ার আলম মিতুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আহমদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শাহীন আলী, যুবলীগ নেতা মনসুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল বাছিত বাবুল, ইউ/পি সদস্য ইরা মিয়া, খসরুজ্জামান প্রমুখ।




মোহাম্মদ নুরুল ইসলাম



