সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রে জাল বুনছে বিএনপি: অ্যাড. কামরুল ইসলাম

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ০৪:১৭:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে দেবেন, যারা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে অহেতুক নেতিবাচক কথা বলেন বিএনপির নেতারা। সবকিছু প্রশ্নবিদ্ধ করা তাদের অভ্যাস। আন্দোলন করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই। আন্দোলনের নামে আবার নৈরাজ্য করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় তিনি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সবাইকে গণতান্ত্রিক আচরণ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে বলে প্রত্যাশা তার।

একই অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, সংবিধান মেনে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্রের চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স