রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

এড. ইকবাল আহমদের স্মরণে গোলাপগঞ্জে ছাত্রলীগের দোয়া

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ১১:৩২:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
30

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এড. ইকবাল আহমদ চৌধুরীর স্মরণে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় হেতিমগঞ্জে ছাত্রলীগের অফিসে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহত্তর হেতিমগঞ্জ আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি আবু তাহের শুভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র, সাবেক তুখোর ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সামছুল আলম লস্কর, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য কমিউনিটি নেতা তানহার আহমদ তুহিন, লেবানন আওয়ামীলীগের উপদেষ্টা আশাক তালুকদার, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রশীদ দুলাল, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, ইউপি সদস্য, যুবনেতা কবির আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক।

আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফাহিম আহমদ খান, শাহী আহমদ, পাপলু আহমদ, পৌর ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক শেখ শামীম আহমদ, তওহিদুর রহমান, ছাত্রলীগ নেতা জিবান আহমদ, আবুল কাশেম, রিফাত আহমদ, ইফতেখার চৌধুরী, বৃন্ত পুরকায়স্থ, আবুল কাশেম শান্ত, শামীম আহমদ, মোস্তাক আহমদ, জাকারিয়া আহমদ, জাকারিয়া আহমদ লিমন,সামাদ আহমদ, জহিরুল জোয়ার্দার, আব্দুল মোমিন, তাওসিফ আহমদ, ফাহিম আহমদ, আলী আহমদ, মাহিম তাহেল, এমদাদুল ইসলাম টিপু, শিবলু আহমদ, সাফওয়ান আহমদ, ইমন খাঁন, মাহিদ আহমদ, বাবর আহমদ, জিহাদ আহমদ, ছাব্বির আহমদ তানিম আহমদ প্রমুখ।

শোকসভা শেষে মোনাজাতের মাধ্যমে ইকবাল আহমদ চৌধুরীর মাগফিরাত কামনা করা হয়।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স