শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে গৃহবধূর ঝু'ল'ন্ত লা'শ উ'দ্ধা'র

  • প্রকাশের সময় : ২৬/০২/২০২২ ১২:২৭:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

গোলাপগঞ্জের চন্দরপুর থেকে শিউলী বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় চন্দরপুরের আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন আমকোনী বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শিউলী বেগমের স্বামীর নাম ইকবাল হোসেন। তাদের ২ কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এসময় শিউলী বেগমের নিথর দেহ ফ্যানের সাথে ঝুলছিলো। তবে দু'পা বিছানায় লেপ্টে থাকায় সন্দেহ দেখা দিয়েছে বলেও জানান তারা। এছাড়া শিউলী বেগমের স্বামী ইকবাল হোসেন ঘটনার খবর পেয়ে বাড়িতে আসলেও পুলিশের আগমন এবং লাশ উদ্ধারের পূর্বে বাড়ি থেকে পালিয়ে যান। এতে এলাকার লোকজনের মাঝে রহস্য বিরাজ করছে।

এদিকে পরিবারের লোকজন জানান, ইকবাল হোসেন গতকাল (বৃহস্পতিবার) ব্যবসার জন্য বড়লেখা উপজেলার দাসের বাজার গিয়েছিলেন। আজ সন্ধ্যায় শিউলী বেগমের মৃত্যু সংবাদে সে বাড়িতে ফিরে। তবে ঠিক কি কারণে ইকবাল হোসেন পালিয়ে গেলেন তার সদুত্তর মিলেনি।

পরিবার সূত্র আরোও জানায়, আজ সন্ধ্যার কিছু পূর্বে শিউলী বেগমকে তার বন্ধ কক্ষে ডাকাডাকি করলে তার সাড়াশব্দ পাওয়া যায়নি। এতে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে পুলিশে খবর দেন।

পরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, লাশের অবস্থা দেখে এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়না তদন্ত শেষে ঘটনার সত্যতা জানা যাবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স