শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুরে স্ত্রীর সাহসিকতায় অস্ত্রসহ ৪ অপহরণকারী আটক

  • প্রকাশের সময় : ২৫/০২/২০২২ ১০:৩৭:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটের জৈন্তাপুরে জমি সংত্রুান্ত বিরোধের জের ধরে মামলার স্বাক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার স্থানীয় লোকজন এবং পুলিশের সাড়াশি অভিযানে একটি গাড়ী ও একটি শর্টগান সহ ৪জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এব্যাপারে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী সেলিনা আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এজহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মৃত ওয়াকিব আলীর ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্বাস উদ্দিন (৫২)’র জনৈক ব্যক্তির সাথে জমি সংত্রুান্ত একটি মামলার প্রধান স্বাক্ষী ছিলেন একই গ্রামের দিনমজুর আব্দুল মালেক (৬২)। ২৫ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঠাকুরের মাটি গ্রামের চেরাগ আলীর বাড়ীতে দিনমজুরের কাজ করছেন আব্দুল মালেক।

এসময় গ্রেফতাকৃত আব্বাস উদ্দিন’র নেতৃত্বে সংবদ্ধ দল সহকারে একটি ওরনেট (হাইয়েছ) গাড়ী নিয়ে প্রথমে আব্দুল মালেক কে গাড়ীতে উঠার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে আব্দুল মালেকের মাথায় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জেনে আব্দুল মালেকের স্ত্রী সেলিনা আক্তার তাৎক্ষনিক জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। অপহরণকারীদের গাড়ীর রং ও নাম্বার সহ বিভিন্ন তথ্য দিয়ে এলাকাবাসী সহযোগিতা করেন।

জৈন্তাপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স