বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ইউরোপা লিগে নাপোলির সঙ্গে বার্সার ড্র

  • প্রকাশের সময় : ১৮/০২/২০২২ ১১:৪৬:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ইউরোপা লিগে নিজেদের ফার্স্ট লেগের ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ঘরের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়ায় কাতালান ক্লাবটা।

ম্যাচের শুরু থেকেই নাপোলিকে প্রচণ্ড চাপে রাখে বার্সেলোনা। কাউন্টার অ্যাটাক ট্যাক্টিক্সে আগাতে থাকে ইতালিয়ান ক্লাবটা। দ্রুতই সফল হয় অতিথিরা। ম্যাচের বয়স ৩০ মিনিট হওয়ার আগেই পলিশ অ্যাটাকিং মিডফিল্ডার জিয়েলিনস্কি বল পাঠান বার্সার জালে।

সেকেন্ড হাফে গিয়ে সমতায় ফেরে বার্সা। ভিএআরের কল্যাণে পেনাল্টি পেয়ে যায় কাতালান ক্লাবটা। স্পটকিক নিয়ে গোল করেন ফেরান তোরেস।

এরপরও অসংখ্য আক্রমণ চালিয়েছে বার্সা। পুরো ম্যাচে ৬৭ শতাংশ বলের দখল রাখা জাভির শিষ্যরা শট নিয়েছে ২১টা। এরপরও তারা আর গোল করতে পারেনি। ১-১ এর ড্রতেই শেষ হয়েছে ম্যাচ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স