এনামুল কবীর :: সিলেটের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অন্তত গত তিনদিনের হিসাব তাই বলছে। তবে এই দিনগুলোতে টানা মৃত্যুর ঘটনাও প্রত্যক্ষ করেছেন সিলেটবাসী।
মঙ্গলবার ( ১৫ ফেব্রুযারি ) সিলেট বিভাগজুড়ে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। সেদিন মৃত্যু হয়েছিল ২ জনের। তাদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ছিলেন। অপরজন ছিলেন সিলেট জেলার অধিবাসী।
সেদিন শনাক্ত হওয়া ১০০ জনের মধ্যে ৫০ জনই ছিলেন সিলেট জেলার। সুনামগঞ্জে ৫, হবিগগঞ্জ ও মৌলভীবাজারে সমান ৬ জন করে। শনাক্ত হওয়া অপর ৩৩ জন ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী।
মোট ১৪৩০ জনের নমুনা পরীক্ষা করে এদের শনাক্ত করা হয়। শতকরা হার ৬ দশমিক ৯৯ ভাগ।
পরের ২৪ ঘন্টায় ( বুধবার সকাল ৮টা পর্যন্ত ) সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ১১৭ জনের। এদের মধ্যে কেবল সিলেট জেলারই ছিলেন ৬৯ জন। সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজারের ছিলেন ১০ জন। অপর ২৩ জন ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী।
মোট ১২৩৪ জনের নমুনা পরীক্ষা করে এদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ৯ দশমিক ৪৮।
এদিন করোনায় প্রাণ গেছে ১ জনের। তিনি সিলেট জেলার অধিবাসী।
বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) সিলেট বিভাগজুড়ে করোনা শনাক্ত হয়েছে মোট ৬৯ জনের। এদের মধ্যে সিলেট জেলার ২৭, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ১১ ও মৌলভীবাজারের ৩ জন।
মোট ১০০৫ জনের নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়েছে। শতকরা হার ৬ দশমিক ৮৭।
এদিনও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী।
এদিকে বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। এদের মধ্যে সন্দেহজনক ১৭ জন। পজিটিভ ১৫ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি র্ছিলেন ২ জন।
ওসমানীসহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ জন। এদের মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ৫ ও মৌলভীবাজারে চিকিৎসাধীন ৩ জন। হবিগঞ্জে করোনায় আক্রান্ত কেউ চিকিৎসাধীন নয়।
এই ৮৩ জনের মধ্যে অবশ্য ১০ জন আইসিইউতে ভর্তি।




এনামুল কবীর



