বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

চিকিৎসক হতে চায় আরিফ হাসান

  • প্রকাশের সময় : ১৭/০২/২০২২ ০৯:৪৯:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

বাংলাদেশ পুলিশ বিভাগের উপপরিদর্শক পদে সিলেটের ওসমানীনগর থানায় কর্মরত আকিকুল ইসলাম  ও গৃহীনী ফাতেমা ইসলাম দম্পতির বড় পুত্র আরিফ হাসান ২০২১ সালে অনুষ্টিত এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ ৫ পেয়ে সফলতার সাথে উত্তীর্ন হয়েছে।

সিলেট নগরীর স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ থেকে (ইংলিশ মিডিয়াম) বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত আরিফ হাসান ভবিষ্যৎতে  ডাক্তার হতে আগ্রহী।

আরিফ হাসানের পৈত্তিক বাড়ি মৌলভীবাজার জেলার পতন গ্রামে থাকলেও লেখা পড়ার সুবাদে আরিফের পরিবার দীর্ঘদিন ধরে সিলেট উপশহরস্থ ই ব্লকের ২ নং রোডের ৪২ নং বাসায় বসবাস করে আসছেন। ভাল ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষিকা, মা-বাবাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আরিফ হাসান।

ভবিষ্যৎতে চিকিৎসক হয়ে সমাজের অবহেলিত মানুষের কল্যানে কাজ করতে সকলের কাছে দোয়ার আহব্বান জানিয়েছেন আরিফসহ তাঁর বাবা-মা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স