সিলেট মহনগর পুলিশের ( এসএমপি ) ২০২২ সালের মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ১৭ ফেব্রুয়ারি ) এসএমপির ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।
অনুষ্ঠানে এসএমপির বিভিন্ন পদমর্যাদার ৯৮ জন পুলিশ সদস্যের উদ্দেশ্যে প্রধান অতিথি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং আইনানুগ বিষয়ে বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি অ্যান্ড মিডিয়া) বিএম, আশরাফ উল্যাহ তাহের এবং এডিসি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) এহসান উদ্দিন চৌধুরী প্রমুখ।




প্রতিদিন প্রতিবেদক



