সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সীমান্তে ভারতীয় না.রী আ.টক, পা.লা.লেন দুই সহযোগী

  • প্রকাশের সময় : ২৩/১১/২০২৬ ১৭:১৭:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে গেছেন।


রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা দেখতে পান, দুই বাংলাদেশির সহযোগিতায় এক নারী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই নারীকে আটক করা হয়। তবে তাঁর দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


বিজিবির নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত টহল দল আটক নারীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।


আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার এলাকার যতিন্দ্র বর্মনের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এরপর দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করেন। এবার দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।


বিজিবি জানায়, তাঁর কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তাঁর নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।


এ ঘটনায় আটক নারী ও পলাতক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শ্রীমঙ্গল থানায় মামলা করেছে বিজিবি। ২৩ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলার নম্বর ২১। দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(২) ধারায় মামলাটি করা হয়েছে।


পলাতক দুই বাংলাদেশিকে শনাক্ত ও আটকের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স