সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ঈদ পুনর্মিলনী ও স্বরচিত কবিতা পাঠ

  • প্রকাশের সময় : ০৭/০৬/২০২৬ ২৩:৪৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সুরমা নন্দিনীর ঈদ পুনর্মিলনী ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি
Share
5

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের ঈদ পুনর্মিলনী, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সভা শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর দরগা গেইটস্থ সিলেট জাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

‎সুরমা নন্দিনীর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি'র সভাপতিত্বে ও কবি মাসুদা সিদ্দিকা রুহী এবং সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এম. আলী হোসাইনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য প্রদান করেন সুরমা নন্দিনীর উপদেষ্টা সদস্য, ড: এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি কবি হোসনে আরা বেগম কলি, নির্বাহী সদস্য কবি ও গবেষক মোশতাক চৌধুরী, কবি কামাল আহমদ, কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও কবি লিপি খান।

‎স্বরচিত কবিতা পাঠ এবং অনুভূতি প্রকাশ করেন কবি এম. আলী হোসাইন, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ও সাংবাদিক এমরান ফয়ছল, কবি সুরাইয়া পারভীন লিলি, কবি মাজহারুল ইসলাম মেনন, রাজিয়া সুলতানা, কবি  মোঃ সুমন খান, কবি ও সাংবাদিক শরীফ গাজী, কবি সাজন আহমদ সাজু, কবি ফাতেহা বেগম, কবি সহিদুল ইসলাম,  কবি সুমনা আফরোজা সুমি, কণ্ঠশিল্পী রাজন চক্রবর্তী,  আমির হোসেন সোহাগ, আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স