সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার (২১ মে) দুপুর বারোটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামায ওইদিন বিকেল সাড়ে তিনটায় সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিদ্যালয়ের শিক্ষক ফাহিমুজ্জামান। দোয়া পরিচালনা করেন সিলাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রুহুল আমিন খালেদ।
মরহুমের দ্বিতীয় জানাজার নামায তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ পৌরসভার চরখিলায় অনুষ্ঠিত হবে। পরে তাঁর লাশ সেখানেই দাফন করা হবে।
জানাজায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইকরাম হোসেন বখত, বাংলাদেশ পুলিশের সাবেক পরিদর্শক গৌছুল হোসেন, সমাজসেবী আবু সাঈদ জুবেরী সাদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, সমাজসেবী ও রাজনীতিবিদ মোতাহির হোসেন জুনেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক আখতার হোসেন, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাজাহান, সমাজসেবী রাজনীতিবিদ মাহবুব হাসান রিংকু সহ সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




প্রতিদিন প্রতিবেদক



