মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা বুধবার

  • প্রকাশের সময় : ১৯/০৫/২০২৬ ১৪:৪৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
65

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি‘ এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেটের যৌথ উদ্যোগে  বুধবার (২০ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন।


সভায় ‘Metrology: Building Trust in policy Making’ অর্থাৎ ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি‘ শীর্ষক প্রতিপাদ্যের বিষয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর  উপর তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন শাবিপ্রবি‘র ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আবু হায়াত মিঠু। এতে স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান নুর মোহাম্মদ মোস্তফা।


অনুষ্ঠানে বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেট এর কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্যাব এর প্রতিনিধি এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।


এতে বিএসটিআই বিভাগীয় অফিস, সিলেটের পক্ষ থেকে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স