শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ডা কা তি

  • প্রকাশের সময় : ০৮/০৫/২০২৬ ২৩:৩৪:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
91

সিলেট নগরীর দক্ষিণ সুরমার পারাইরচক এলাকা থেকে ৫০ লাখ ৭০ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ( ৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে এসএমপির মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেট কার আটকিয়ে ও ভাংচুর করে এই টাকা লুট করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় অজ্ঞাতনামা ৭/৯ বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন। তিনি জানান, এই ঘটনায় বিকাশের ম্যানেজার নাইমুজ্জামান বাদী হয়ে শুক্রবার রাত আটটার দিকে  মামলাটি দায়ের করেন।


জানা যায়, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর বিভাগীয় ডিষ্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।


তিনি জানান, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রাইভেট কার যোগে রওয়ানা দেন। তাদের বহনকারী কারটি পারাইচক এলাকায় পৌঁছামাত্র একদল দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ীর গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা লুট করে নেয়।


এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, সকাল সাড়ে দশটার দিকে পারাইচক ডাম্পিংয়ের কাছে ঘটনাটি ঘটে। এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে দেখছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স