শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবকে প্রত্যাহার

  • প্রকাশের সময় : ০৭/০৫/২০২৬ ২১:১৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
48

সিলেটের বিশ্বনাথের দায়িত্ব অবহেলার কারনে এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে প্রত্যাহার করেছে সিলেট শিক্ষাবোর্ড। তিনি বিশ্বনাথ পৌরসভার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আলম ফকির।


চলমান এসএসসি পরীক্ষায় তিনি নিজ স্কুলের কেন্দ্র সচিব ছিলেন। চলমান এসএসসি পরীক্ষার দু'জন পরীক্ষার্থীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়।


বুধবার বিকেলে সিলেট শিক্ষাবোর্ড থেকে আদেশ জারী করা হলে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি তাকে প্রত্যাহার করেন বলে জানান। তার পরিবর্তে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা গীতা রাণী সরকারকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দু’জন পরীক্ষার্থী ছিলে ২০২৫ সালের। তারা কেন্দ্রতে পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব খায়রুল আমিন ফকির তাদেরকে ২০২৫ সালের পরীক্ষার প্রশ্নপত্র না দিয়ে ২০২৬ সালে প্রশ্নপত্রে পরীক্ষা নেন। ফলে এই দুই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিডোগ করলে সিলেট শিক্ষাবোর্ড তাকে প্রত্যাহার করেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স