শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ময়না তদন্তের কথা বলে বাদির স্বাক্ষর নিয়ে পুলিশের অপমৃত্যু মামলা

বিশ্বনাথে কৃষকের মেয়ে হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৬ ২২:০৯:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
41

সিলেটের বিশ্বনাথে কৃষকের মেয়ে রাজমিনা বেগম (২২) হত্যার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে সচেতন এলাকাবাসীর ব্যানারে পৌর শহরের বাসিয়া সেতুর উপর এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহত রাজমিনা বেগমের শ্রীধরপুর (কাউপুুর) গ্রামবাসী।


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খানের সভাপতিত্বে ও গ্রামের যুবক তাজেক আলীর পরিচালনায় মানববন্ধনে মেয়ে হত্যাকারীকে গ্রেফতার বিচার দাবি করে কৃষক রশিদ আলী বলেন, গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রুহুল আমিন (২৬)সহ আরও ৩/৪ জন তার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। কিন্তু লাশ উদ্ধারের দিন 'লাশ ময়না তদন্তে'র কথা বলে পুলিশ একটি কাগজে তার স্বাক্ষর নেয়। আর এই স্বাক্ষর অন্য কাগজে লাগিয়ে তার মেয়ে আত্মহত্যা করেছে মর্মে একটি অপমৃত্যু মামলা নিয়েছে। এখন আমি থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নিচ্ছে না। তিনি মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য মানববন্ধনে দাবি করেন।


গত ২৫ এপ্রিল গ্রামের ফরিদ মিয়ার (৪৮) এর বাড়ির একটি করচ গাছ থেকে রাজমিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর পূর্বে ২৪ এপ্রিল থানায় মেয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়েরী করেন কৃষক রশিদ আলী। লাশ উদ্ধারের দিন থেকে অভিযুক্ত রুহুল আমিন স্বপরিবারে পলাতক রয়েছে।

ময়না তদন্তের কথা বলে বাদীর স্বাক্ষর নিয়ে অপমৃত্যুর মামলা নেয়ার বিষয়ে জানতে চাইলে থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, কৃষক রশিদ আলীর এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা।


মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, স্থানীয় মেম্বার আফিজ আলী, বিএনপি নেত্রী বিলকিছ বেগম, স্থানীয় মহিলা সদস্য আঙ্গুরা বেগম, সাবেক মেম্বার আবুল কালাম, মেয়ের চাচা আব্দুল আলী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল মিয়া ও ছাত্রদল নেতা শাহ টিপু।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স