মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

অজ্ঞাতনামা শিশু কন্যার পরিচয় জানতে চায় পুলিশ

  • প্রকাশের সময় : ০৫/০৫/২০২৬ ১৪:৫৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
54

অজ্ঞাতনামা এক শিশু কন্যার পরিচয় সনাক্তকরণে সহযোগিতা কামনা করেছে সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে বারোটায় জালালাবাদ থানাধীন দুসকী এলাকা হতে আনুমানিক দুই বছর বয়সী ওই শিশু কন্যাকে উদ্ধার করা হয়।


শিশুটির গায়ের রঙ ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। উদ্ধারকৃত শিশুটি তার নাম-ঠিকানা বলতে পারছে না।


শিশুটির প্রকৃত পরিচয় সনাক্ত করে তার পরিবারের নিকট নিরাপদে হস্তান্তরের লক্ষ্যে এসএমপির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতার আহবান জানানো হয়েছে।


শিশুটির পরিচয় সম্পর্কে অবগত থাকলে জালালাবাদ থানা ডিউটি অফিসারের মোবাইল ফোন নম্বরে ০১৩২০-০৬৭৫৯৯ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স