শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দলইরগাঁও-পুটামারা রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : ০৩/০৫/২০২৬ ১৪:১৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
150

একটি রাস্তার বেহাল দশা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ১২ টি গ্রামের প্রায়  ২০ হাজার মানুষকে। বিঘ্নিত হচ্ছে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া। বিনা চিকিৎসায় মৃত্যুমুখে পতিত হচ্ছে রোগীদের। রাস্তাটি হচ্ছে সিলেটের  কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলীখাল ইউনিয়নের দলইরগাঁও -পুটামারা রাস্তা। হাওর বেষ্ঠিত এলাকার সাড়ে ৩ কিলোমিটার রাস্তাটি এটেল মাটি দিয়ে তৈরী একটি কাঁচা রাস্তা। তাই অল্প বৃষ্টি হলেই হা্ঁটু পর্যন্ত কাদা জমে যায়। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলার মত কোনো উপায়ই থাকে না।


যার কারণে বর্ষা মওসুমে ছাত্র-ছাত্রীদের স্কুল- মাদ্রাসায় যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার পুটামারা, টাইয়া পাগলা, বাকের গাঁও, যুগীরগাও,বিলাজুর ডাকাতির বাড়ি সহ ১০/১২ টি গ্রাম।


জনগুরুত্বপূর্ণ এই  রাস্তা দিয়ে কয়েক শ'  ছাত্র-ছাত্রী দলইরগাঁও হাইস্কুল ও দলইরগাঁও টাইটেল মাদ্রাসা , দলইরগাঁও কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করে থাকে। কিন্তু বর্ষা মওসুমে তাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়ে। এছাড়া চিকিৎসার্থে রোগীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা সিলেট শহরে যাওয়ার কোনো উপায় থাকে না।


 তাছাড়া এই রাস্তায় বিটরবাড়ী খালের উপর একটি সেতুর ৪০%কাজ হলেও ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর সেটিও বন্ধ রয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভোগান্তির শেষ নেই। এ ছাড়াও এখানে কোম্পানীগঞ্জের সবচেয়ে বড় হাওর পাতাইর হাওর।এই হাওরে প্রচুর বুরো ধান  চাষাবাদ  হয়। হাওরের বুরো ধান এই রাস্তা দিয়ে ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হয়। কিন্তু রাস্তা খারাপ থাকায় কৃষকরা তাদের কষ্টের ফসল তুলতে পারছেন না। রাস্তাটি পুন:নির্মান ও পাকা হলে কোম্পানীগঞ্জের সাথে ছাতকের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।


ডাকাতির বাড়ি গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন বলেন,সড়কের অবস্থা খারাপ থাকার কারণে চলাচল করতে অনেক কষ্ট হয়। প্রসূতি রোগীকে সময়মত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনা। যার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার ঝুঁকি  থাকে। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছি। 


স্থানীয় দক্ষিন রনীখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন- রাস্তাটি উপজেলা এলজিইডির অধীন। এই রাস্তা মেরামত ও পাকা করণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিছু অংশ পাকা ও ব্রীজের আংশিক নির্মান কাজ হলেও জুলাই অভ্যুত্থানের পর থেকে অজ্ঞাত কারণে কাজ বন্ধ হওয়ায় এ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।


কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি বলেন জনগুরুত্বপূর্ণ ,এই রাস্তাটি খারাপ থাকায় মানুষের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে । আমি শ্রীঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স