শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখর সিলেট

  • প্রকাশের সময় : ০২/০৫/২০২৬ ১৫:৩৭:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে 'দুলাভাই-দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট। শনিবার (২ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খননকাজের উদ্বোধনের পরে বক্তব্য প্রদানকালে এমন ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে এমন স্লোগান দেন উপস্থিত জনতা। এসময় প্রধানমন্ত্রী হেসে বলেন, 'আস্তে আস্তে স্লোগান দিতে হবে, দুলাভাইকে কথা বলতে দিতে হবে, দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি?


পরে প্রধানমন্ত্রী সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা বাস্তবতায়ন শুরু করেছি। খাল খননের কথা বলেছিলাম, সেটাও শুরু করেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে, 'কথা কম কাজ বেশি', এখন আমাদের করতে হবে দেশ গড়ার কাজ।


তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কল কারখানা চালুর পরিকল্পনা করছি। সে লক্ষ্যে কাজ করছি আমরা। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা, সমস্যার সমাধান করা। আপনারা যদি থাকেন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেব। আমাদের একটাই কথা, কাজ, কাজ আর কাজ। কাজ করবো, নিজের দেশকে গড়ে তুলবো, সবার আগে বাংলাদেশ।


সিলেট প্রতিদিন / এসএএম/এমএ


Local Ad Space
কমেন্ট বক্স