শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

কামালবাজার ইউপি চেয়ারম্যানের পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

  • প্রকাশের সময় : ০১/০৫/২০২৬ ২০:০৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
86

দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হকের পিতা হাজী আবুল কালাম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


মরহুমের জানাজার নামায শুক্রবার বাদ আসর পুরানগাও মোল্লাবাড়ি জামে মসজিদে পাশের ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাযে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখক মুসল্লী অংশগ্রহণ করেন।


এদিকে, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হকের পিতা হাজী আবুল কালামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ। শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এছাড়াও, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হকের পিতা হাজী আবুল কালামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের আতিকুল ইসলাম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স