শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিশ্বনাথে জঙ্গলে মিলল নিখোঁজ তরুণীর লা.শ

  • প্রকাশের সময় : ২৬/০৪/২০২৬ ১২:১৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
71

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচ দিন পর, বাড়ির পাশের জঙ্গল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রাজমিনা (১৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের কাউপুর গ্রামের রশিদ আলীর মেয়ে।


শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন রাজমিনা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন মেয়েটির বাবা। পরে শনিবার জঙ্গলে গ্রামের এক ব্যক্তি মুর্তা কাটতে গিয়ে তার সন্ধান পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  


এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, ‘লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা ও মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে কাজ করছে পুলিশ।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স