শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজার সেবা ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৬ ১৩:৪৯:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
44

বিয়ানীবাজার সেবা ফাউন্ডেশনের অর্থায়নে জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন এবং  ৯ জনকে সেলাই মেশিন ও প্রশিক্ষনার্থী সকলের মধ্যে কাঞ্চি, স্কেল, সুতা সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।


বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় বালাউট দারুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাউট দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান। সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার এর সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠক মাওলানা মাশুকুর রহমান মারুফ ছাহেবজাদায়ে বালাউটি।


অতিথি হিসেবে বক্তব্য দেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার এর সভাপতি ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, প্রবাসী সংগঠক সোলেমান আহমদ, প্রবাসী শামীম আহমদ লুকুন হাজী, প্রবাসী সুজেল আহমদ ও সেলাই প্রশিক্ষক সাদেক আহমদ প্রমূখ।


বক্তারা বলেন বেকার মহিলাদের প্রশিক্ষিত করে জনসম্পদে রুপান্তর করা হবে। পরিবারকে এগিয়ে নিতে তাদের স্বাবলম্বী ও সুখী পরিবার  হিসেবে গড়ে তুলতে এটির অবদান অপরিসীম। সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার এর ভূয়সী প্রশংসা করে বক্তারা আরও বলেন ধারাবাহিক মানবিক ও সামাজিক কাজের কারণে জকিগঞ্জ উপজেলার অনেক মানুষ সুফল পাচ্ছেন। এই প্রয়াস অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন তারা।


সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার এর সার্বিক সহযোগিতা ও বালাউটি হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম মহিলাদের উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বসিত করেছে।


অনুষ্ঠানে ৫ টি কেন্দ্রের বিপুল সংখ্যক মহিলারা প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে খাবার পরিবেশ করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আগত মহিলারা। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হালিম।


প্রসঙ্গত, সম্প্রতি সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার সবধরণের রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চক্ষু রোগীদের বিনামূল্যে সহায়তা (ওষুধ, চশমা, অপারেশন, যাতায়াত সম্পূর্ণ ফ্রি) প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকার বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করছে এই ফাউন্ডেশন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স