শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৬ ১১:৩২:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিব)'র অভিযানে ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ জব্দ করে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা।


এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়।


তিনি জানান,আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স