শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : ২০/০৪/২০২৬ ১৩:৫৯:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
75

সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।


তিনি জানান, সাজু হামে আক্রান্ত ছিল। এর সঙ্গে তীব্র ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দেয়। রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে গতকাল থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সমস্ত সহায়ক চিকিৎসা সত্ত্বেও, রোগীর অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলো।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪১ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ১৫৩ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। বিভাগে সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন রোগী ভর্তি রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স