মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিশ্বনাথে শাহ আলম হ.ত্যা.র বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : ১৯/০৪/২০২৬ ১৯:৫৮:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
57

সিলেটের বিশ্বনাথে হযরত হানিফ শাহ্ রহ. মাজারের খাদেম শাহ আলম হত্যা মামলার মূল অভিযুক্ত মিজানুর রহমান ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রাম সংলগ্ন পিছর মুখ নামক স্থানে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


​ধলিপাড়া (মাঝপাড়া) গ্রামের মুরব্বী লাল মিয়ার সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য শিহাব উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য খছরুজামান খছরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমসেরপুর গ্রামের মুরব্বী মানিক মিয়া, ধলিপাড়া গ্রামের মুরব্বী চেরাগ আলী ও ধলিপাড়া (মাঝপাড়া) গ্রামের মুরব্বী ও অভিযুক্ত মিজানের আপন চাচা হাজী আছদ্দর আলী।


​বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে মাজারের একজন খাদেমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সমাজ ও এলাকার শান্তির স্বার্থে খুনি মিজানের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। অনতিবিলম্বে মিজান ও তার সহযোগীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য তারা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানান।


​উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমানের কুড়ালের আঘাতে খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত ছিফত আলীর ছেলে ও হযরত হানিফ শাহ্ রহ.মাজারের খাদেম শাহ আলম নিহত হন।


স্থানীয় জনতা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।


এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা (নাম্বার ১২) দায়ের করেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স