শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

বিশ্বনাথে ২৬০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৯/০৪/২০২৬ ১৬:৪৫:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
51

সিলেটের বিশ্বনাথে থানা পুলিশের অভিযানে ২৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ১২টি মামলা রয়েছে।


গ্রেফতারকৃত ফারুক আহমদ জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।


পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশের চলমান মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে রোববার সোয়া ৭টার দিকে বিশ্বনাথ থানার একটি দল লামাকাজী ইউনিয়নের গোলচন্দ জামে মসজিদের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন তল্লাশিকালে ফারুক আহমদের কাছ থেকে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৪/৫১) দায়ের করা হয়েছে।


বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান নির্মূলে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স