শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৬ ১৬:২০:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
55

সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল নিষিদ্ধ ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। এসময় তাদের একজন সহযোগী পালিয়ে গেছে।


শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে তারা জানতে পারে যে, গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যায়।


গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তাদের ব্যবহৃত একটি সাদা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আল আমিন (২৪) ও একই এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে মো. সাকিব খান (২৬)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের এবং জব্দকৃত আলামত গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলমা সোহাগ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স